
কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টারঃমোঃ-সনজু মিয়া।
আজ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পরিদর্শন করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।
পরিদর্শনকালে তিনি থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
Post Views: 422