
সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাহিরপুর থানা-পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজার এলাকায় এসে মাতলামি ও অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। এতে বাজারে আসা সাধারণ পথচারী ও ক্রেতা-বিক্রেতারা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। একপর্যায়ে তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন থানা-পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নৌকাঘাট এলাকা থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রায়ই মাদক সেবন করে বাজারসহ আশপাশের এলাকায় এ ধরনের বিশৃঙ্খল আচরণ করে আসছিলেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025