
আল আমিন- রায়পুরা,নরসিংদী
নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর (রামনগর) এলাকার ঐতিহ্যবাহী বংশ দক্ষিণপাড়া নয়মোল্লা বাড়ির ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আনুষ্ঠানিকভাবে আখলাকুর রহমান সজিবের হাতে বংশের নেতৃত্ব তুলে দিয়েছেন।
গতকাল শনিবার রাতে আয়োজিত এক সভায় বংশের সকলের সম্মতিক্রমে সজিবকে পূর্ণাঙ্গ নেতৃত্ব প্রদান করা হয়। জানা যায়, বৃহত্তম এই বংশের দুইটি ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটার বসবাস করেন। এর মধ্যে প্রায় ২ হাজার ৭০০ জন সজিবকে যোগ্য নেতা হিসেবে সমর্থন ও স্বীকৃতি দিয়েছেন।
স্থানীয়রা জানান, সজিব দীর্ঘদিন ধরে বংশের সুখে-দুঃখে পাশে থেকে নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। সে নরসিংদী জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের একজন বিশ্বস্ত হাতিয়ার। এছাড়াও সজিব উপজেলা ছাত্রদলের পরিক্ষিত, ত্যাগী ও বিনয়ী একজন ছাত্রদল নেতা। তিনি নিয়মিত মানুষের দ্বারে দ্বারে খোঁজখবর নেন এবং কেউ বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসেন। সাদাসিধে ও সরল জীবনযাপনের কারণে তিনি সবার আস্থা অর্জন করেছেন। বংশের ঐতিহ্য রক্ষা ও ঐক্য ধরে রাখতে তার বিকল্প নেই বলেও মত দেন অনেকে।
অনুষ্ঠানে বাড়ির বয়োজ্যেষ্ঠ মো. ধন মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সুমন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুছাপুর ইউপি সদস্য মো. লিয়াকত আলী মেম্বার, সাবেক সদস্য কাজল মেম্বার, কবির মেম্বার, মো. জসিম উদ্দিন, আব্দুর রউফ মোল্লা, জাহাঙ্গীর আলম, মো. মতিন মিয়া, মো. রাসেদ মিয়া, মো. মনির মিয়া, মো. মাজহারুল, মো. রবিন মিয়া, রনি মিয়া, মো. শামীম ও মো. নূরনবীসহ নয়মোল্লা বংশের শতশত মানুষ উপস্থিত ছিলেন। আখলাকুর রহমান সজীবের এই সাফল্য বা নেতৃত্ব অর্জনে তার বাবা অস্ত্রুসিক্ত হয়ে যান।এবং ছেলের সাফল্যের জন্য দোয়া করেন।
সভায় বক্তারা ঐক্য, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বংশের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Post Views: 105