
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তি বিজ্ঞপ্তি আগামী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির আবেদন, যোগ্যতা, আবেদন ফি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025