প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৩৬ পি.এম
মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই: খোকন প্রধান**

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আগামী ১লা মে মহান মে দিবস ও বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব মো: খোকন প্রধান।
আজ এক বার্তায় তিনি শ্রীপুরসহ বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। খোকন প্রধান বলেন, "শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই গড়ে ওঠে একটি আধুনিক শহর। শ্রীপুর পৌরসভার উন্নয়নে শ্রমিক ভাই-বোনদের অবদান অনস্বীকার্য। অধিকার আদায়ে তাঁদের আত্মত্যাগের ইতিহাস আমাদের অনুপ্রেরণা যোগায়।"
মেয়র পদপ্রার্থী খোকন প্রধান আরও বলেন, "পৌরবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি শ্রীপুর পৌরসভাকে একটি শ্রমিকবান্ধব ও আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবো। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে আমি সর্বদা পাশে থাকবো।"
তিনি সকলকে মে দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশ ও দশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে শ্রীপুর পৌরসভার সমৃদ্ধ আগামীর জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025