ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে সার্কেল পুলিশের উদ্যোগে হারানো ১২টি মোবাইল উদ্ধার, মালিকদের মাঝে আনন্দ

Link Copied!

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা ও সলংগা থানা পুলিশের কার্যকরি পদক্ষেপে জানুয়ারি মাসে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ৪ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইলগুলো বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, চুরি হওয়া বা হারানো মোবাইল উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন থানায় এসে আস্থা ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পুলিশ সূত্র জানায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিকগণ বলেন, হারানো মোবাইল আর ফিরে পাবো—এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের এই আন্তরীক সহযোগিতায় আজ আমারা মোবাইল ফিরে পেলাম, এজন্য আমরা সত্যিই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।

সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, পুলিশের এমন উদ্যোগ আগামীতে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো মোবাইল উদ্ধারে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

সচেতন মহলের মতে, পুলিশের এমন মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং থানাকেন্দ্রিক সেবার প্রতি মানুষের আস্থা বাড়াবে।