ঢাকাMonday , 9 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করা সম্ভব- রায়গঞ্জে মামুনুল হক

Link Copied!

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতির বিদায় ঘটানো হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রায়গঞ্জের ভুঁইয়াগাতি বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ এবার ব্যালটের মাধ্যমেই তাদের উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করা সম্ভব।

দুপুর থেকেই রায়গঞ্জ -তাড়াশ উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ভুঁইয়াগাতি বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মুর্তজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়খ প্রফেসর ড. আঃ সামাদ, জেলা জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ-৩ আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আব্দুর রউফ সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আহমদ উল্লাহ সিরাজি, জামায়াতের রায়গঞ্জ পৌর সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা জামায়াতের সাবেক আমির রুহুল আমিন জিহাদী, সাবেক সেক্রেটারি মোশাররফ হোসেন আকন্দসহ রায়গঞ্জ -তাড়াশ সলংগার আংশিক আসনের জামায়াত ও খেলাফত মজলিসের সকল নেতৃবৃন্দ।