ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

Link Copied!

আল আমিন- রায়পুরা,নরসিংদী।

নরসিংদী রায়পুরার মুছাপুর ইউনিয়ন পূর্ব হরিপুর কঠির বাড়ি ফাউন্ডেশন এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭মার্চ শনিবার পূর্বহরিপুর, ইদ্রিস প্রধানের বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।
মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ বাবুল মিয়া আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৫ রায়পুরা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, সহসম্পাদক এমএ জামান,সাবেক মেয়র আবদুল কুদ্দুস, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি,রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভূইয়া মোহন,হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা বিএনপির অন্যতম সদস্য সেলিম মোল্লা, আনিছুর রহমান বাবুল,এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সোহারাফ হোসেন নিরব,
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
আব্দুল মোতালিব মেম্বার, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান,
এ সময় রায়পুরা উপজেলা বিএনপি, রায়পুরা পৌরসভা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।