প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:৪৫ এ.এম
লাঙ্গলবাঁধে তুলার মিলে ভয়াবহ আগুন ক্ষতি ১০ লক্ষ টাকা
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গলবাঁধ এলাকায় তুলার মিলে আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মিজান মোল্লা নামের এক ব্যক্তির তুলার মিলে লেগে এ ক্ষতি হয়। এ ব্যাপারে স্থানীয় নায়েব আলী নামের এক ব্যক্তি জানান আগুন লেগে তুলার মিলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সংবাদপেয়ে শৈলকূপা ও শ্রীপুর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ ব্যাপারে শৈলকূপা সার্ভিসের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার জানান লাঙ্গলবাঁধ এলাকায় মিজান মোল্লা নামের এক ব্যক্তির তুলার মিলে আগুনে পুড়ে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তুলার মিলের মালিক মিজান মোল্লা জানান খুব সম্ভবত বিদ্যুতের শর্ট সার্গেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ঘর ও প্রয়োজনীয় মালামাল সহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025