প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৬:৩০ পি.এম
শ্রীপুরে অভিযোগের শেষ নেই ছমির শেখের বিরুদ্ধে

মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে ছমির শেখের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সরকারি রাস্তার উপর ঘর নির্মাণ, বড় ভাই রফিকুল ইডলামের বাড়ি যাতায়াতের রাস্তায় কলাগাছ লাগানো এবং যার তার নামে মামলা করা যেন তার নেশা হয়ে দাঁড়িয়েছে। তার যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তিনি উপজেলার আমলসার ইউনিয়নের ছোট উদাস গ্রামের সামাদ শেখের ছেলে।
রবিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ছমির শেখ সরকারি রাস্তার পাশে সিএনজি রাখার জন্য গুরুত্বপূর্ণ পাঁকা সড়কের পাশে একটি ঘর নির্মাণ করেছে। যার ফলে পথচারীদের যাতায়াতের বিঘ্ন ঘটার পাশাপাশি বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। তার ভয়ে কেউ কোন কিছু বলতে সাহস পায় না। তার বিরুদ্ধে কেউ কোন কিছু বললেই মামলার ভয় দেখায়। মামলা করা তার পেশা। তাই ভয়ে কেউ কোন কিছু বলে না। এছাড়া আপন বড় ভাই রফিকুল ইসলামের বাড়ি যাতায়াতের রাস্তায় কলাগাছ লাগিয়েছে। যার ফলে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়েছে।
এ ব্যাপারে ভাই রফিকুল ইসলাম বলেন, ছমির শেখ আমার আপন ছোট ভাই। বাবার জমি দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়েছে। সে চালাকি করে আমার ঘরের সাথে জমি নিয়ে সেখানে কলাগাছ লাগিয়েছে। তার জায়গা রেখে আমার যাতায়াতের রাস্তাও সে বাঁশ ও টিন দিয়ে ঘিরে নিয়েছে। এখন আমরা ঘরের মধ্যদিয়ে যাতায়াত করছি। এছাড়া তিনি রাস্তা পেঁচিয়ে সিএনজি রাখার ঘর নির্মাণ করেছে। তার যন্ত্রনায় আমরা খুব কষ্টে আছি।
এ ব্যাপারে ছমির শেখ বলেন, আমি আমার জায়গা ঘিরেছি। আমার জায়গার বাইরে আমি যাইনি। আর রাস্তার পাশে যে ঘরটি করেছি তা সরিয়ে নিবো।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025