ঢাকাWednesday , 18 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে তেলিহাটিবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট কবির হোসাইন

Link Copied!

উসমান গনি , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তেলিহাটি ইউনিয়নের সাবেক তুখোড় ছাত্রনেতা অ্যাডভোকেট কবির হোসাইন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি তেলিহাটি ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রতি ভালোবাসা ও সংহতি প্রকাশ করেন।
শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট কবির হোসাইন বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সহমর্মিতা। এই আনন্দঘন মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। পরম করুণাময়ের কাছে তাঁদের রূহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি।”
নেতৃত্বের প্রতি আস্থা ও দীর্ঘায়ু কামনা
তিনি মহান আল্লাহর দরবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তাঁদের যোগ্য নেতৃত্বে শ্রীপুর তথা সারা দেশে গণতন্ত্রের সুবাতাস বয়ে যাবে ইনশাআল্লাহ।”
ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
তেলিহাটি ইউনিয়নের মাটি ও মানুষের সাথে নিজের আত্মার সম্পর্কের কথা উল্লেখ করে এই নেতা বলেন, “অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতকে শক্তিশালী করতে আমরা শ্রীপুরবাসী আজ ঐক্যবদ্ধ। ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার একান্ত প্রত্যাশা।”
সবশেষে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ আপামর জনতাকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবাইকে সুন্দর ও নিরাপদ ঈদ কাটানোর আহ্বান জানান।