প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৬:৫৬ পি.এম
শ্রীপুর পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম পারভেজ

উসমানগনি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম পারভেজ। এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুর পৌর এলাকার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সেলিম পারভেজ বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে। শ্রীপুর পৌরবাসীসহ দেশের সকল মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখের ধারা।"
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এই উৎসবের অংশীদার হতে পারে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উদ্দীপনার সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং শ্রীপুর পৌরসভার উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025