
উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শ্রীপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ খোকন প্রধান।
শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খোকন প্রধান এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। এই মাস আমাদের ধৈর্য, সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ব্যক্তিগত ও সামাজিক জীবনে রমজানের এই শিক্ষা প্রতিফলিত করতে পারলে আমাদের সমাজ আরও সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় হবে।”
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি পবিত্র এই মাসে শ্রীপুর পৌরসভার প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। রমজানের পবিত্রতা রক্ষা করে সবাই যেন উৎসবমুখর পরিবেশে ইবাদত বন্দেগি করতে পারেন, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি।”
সেই সাথে সমাজের বিত্তবানদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে খোকন প্রধান বলেন, “রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। তাই এই পবিত্র মাসে আমাদের চারপাশের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
বার্তা শেষে তিনি শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক ও সেবামূলক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন,রমজানুল মোবারক।
Post Views: 11