ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সবুজ ফারাজী একটি কলঙ্কিত চরিত্রের নাম, স্থানীয়ভাবে গণধোলাইয়ের শিকার হয়ে এখন শ্রীঘরে।

Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

এই নর পিচাশ লম্পটের লালসার স্বীকার ৪ বছরের এক শিশু বাচ্চা র/ক্তা/ক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামে। গতকাল ৪ ফেব্রুয়ারী বুধবার সকালে উক্ত গ্রামের মহসিন আলী ফরাজির পুত্র সবুজ ফারাজি পাশের বাড়ির ৪ বছরের একটি শিশু মেয়েকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে ধ/র্ষ/ণে/র মত পৈচাশিক ঘটনা ঘটায়। শিশুটির শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে এই নরপিচাশ সবুজ ফারাজি পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে শিশুটির পরিবার ও পাড়ার লোকজন উত্তেজিত হয়ে সবুজ ফারাজিকে খুঁজতে থাকে। এবং সবুজ ফারাজির পরিবারকে চাপ দিতে থাকে, এক পর্যায়ে পরিবারের তথ্য অনুযায়ী পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে নিয়ে এসে সবুজ ফরাজীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ঐ রাতেই মেয়েটির মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য যে এই সবুজ ফরাজি গত বছরের আলোচিত খোর্দ্দ কোমরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলৎকার করা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির ছোটভাই বলে জানা গেছে।
শহিদুল ইসলাম বিএসসির ভিডিও ধারণ করা বলাৎকারের ঘটনায় কোন বিচার না হওয়ায় তার পরিবার থেকেই এমন ঘটনার সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানান। পৈচাসিক এমন ঘটনার দ্রুততম বিচার সম্পন্ন করে সবুজ ফারাজির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।