ঢাকাWednesday , 18 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন নরসিংদী-৪ : সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ী হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জননন্দিত নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান।

​নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ১,৬১,৯১২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৫,৪৬৭ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তাঁর এই ঐতিহাসিক বিজয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার খবরে বেলাবো ও মনোহরদী উপজেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এখন দেশের স্বাস্থ্য খাতের প্রধান হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের কাছে নরসিংদীবাসীর প্রত্যাশা অনেক। বিশেষ করে বেলাবো ও মনোহরদী উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরা হলো:

বেলাবো ও মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে সেখানে জরুরি ভিত্তিতে আধুনিক আইসিইউ (ICU) ও সিসিইউ (CCU) ইউনিট স্থাপন করা।

ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে বেলাবোতে একটি অত্যাধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা এখন সময়ের দাবি।

দীর্ঘদিনের চিকিৎসক সংকট দূর করে বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা এবং দালালের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালগুলোকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করা।

নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি একটি সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা, যার মাধ্যমে জেলার স্বাস্থ্য শিক্ষা ও সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধের সরবরাহ নিশ্চিত করে গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া।

বিশ্লেষকরা বলছেন, এই বিশাল ব্যবধানের জয় কেবল গৌরবের নয়, বরং এটি আগামীর বড় দায়বদ্ধতার স্মারক। বেলাবো ও মনোহরদীবাসী কেবল একজন প্রতিনিধি নির্বাচন করেননি, বরং তারা একটি উন্নত ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখেছেন।

​নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, জনগণের এই বিশাল আমানত তিনি সততার সাথে রক্ষা করবেন এবং স্বাস্থ্য বিভাগে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। বিশেষ করে বেলাবো ও মনোহরদীবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

​বেলাবো ও মনোহরদীর সাধারণ মানুষ বিশ্বাস করেন তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নরসিংদী-৪ আসন হবে একটি আধুনিক ও স্মার্ট সংসদীয় এলাকা।