প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৫:১৭ পি.এম
সিআইপি (এনআরবি) নির্বাচিত হওয়ায় রামপালে মাইনুল ইসলাম সোহানকে সংবর্ধনা

মোঃ রাসেল হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি
চিংড়ি ও কাঁকড়া রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রামপালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়া রপ্তানিসহ বিদেশে বাংলাদেশি পণ্যের সফল আমদানিকারক হিসেবে তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করেছে।
মাইনুল ইসলাম সোহান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাস করছেন। সিআইপি (এনআরবি) হিসেবে তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ভোগ করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশবাসী ও রামপালবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025