ঢাকাWednesday , 18 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

আইনজীবী সহকারী অমিতাভ চন্দ্র রায় সুজন মহুরীর হত্যার বিচার দাবিতে গাইবান্ধা জেলা বারের আইনজীবী সহকারি সমিতির আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ কোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল করেন আইনজীবী সহকারি সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। কর্মসূচিতে অংশ নেন নিহত সুজন মহুরীর গর্ভধারিণী মা, সহধর্মিণী স্ত্রী, আপন ভাই, স্থানীয় সচেতন প্রতিবেশীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার দক্ষিণ পশ্চিম পাশে খামার বল্লাম ঝাড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় আইনজীবী সহকারী (মুহুরী) শ্রী অমিতাভ চন্দ্র রায় সুজন গুরুতর আহত হন। পরবর্তীতে গত শুক্রবার রাতে নিজ বাড়িতে কুড়ালের আঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।