প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৫:৩৪ এ.এম
সৃষ্টিগড়ে হাইয়েসে যুবককে তুলে নেওয়ার অভিযোগ গাড়ির নম্বর ৯৯৯-এ জানিয়েও আটক হয়নি—প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ কাজলের দাবি

কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার: মোঃ সনজু মিয়া।
নরসিংদীর সৃষ্টিগড় এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক থেকে একটি হাইয়েস গাড়িতে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ কাজল।
প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ কাজল জানান, তিনি ভৈরবের নিজ অফিস থেকে বের হয়ে নরসিংদীর বাসায় যাওয়ার সময় একটি প্রাইভেটকারে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার সামনে থাকা একটি হাইয়েস গাড়ি থেকে এক যুবকের কান্নার শব্দ শুনতে পান। তার দাবি, ওই হাইয়েস গাড়িতেই যুবকটিকে তুলে নিয়ে যাওয়া হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, হাইয়েস গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ-৫৬৩৯৭৫।
ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান এবং গাড়িটির নম্বরও দেন বলে দাবি করেন। পরে নরসিংদী জেলার এক পুলিশ সদস্য ০১৬৬০১৬০৮৯৮ নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন বলে জানান তিনি।
ইমতিয়াজ আহমেদ কাজলের দাবি, পরবর্তীতে ৯৯৯ থেকে আবারও ফোন করে ঘটনার আপডেট জানতে চাওয়া হয়। এ সময় গাড়িটির নম্বর দেওয়ার পরও সেটি আটক করা সম্ভব না হওয়ায় তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পুলিশের পক্ষ থেকে তাকে পরদিন থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে বিআরটিএ থেকে গাড়িটির মালিকানা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তাকে জানানো হয়েছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী।
এ ঘটনায় ইমতিয়াজ আহমেদ কাজল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিস্তারিত তুলে ধরেছেন।
প্রত্যক্ষদর্শীর ফেসবুক পোস্টের লিংঃ
https://www.facebook.com/share/p/19eh71jTwN/
তিনি জানান, আগামীকাল থানায় লিখিত অভিযোগ করবেন।
তবে এখন পর্যন্ত কথিত অপহরণের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওই যুবকের পরিচয়, তাকে কারা এবং কী কারণে নিয়ে গেছে—এসব বিষয়ও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগটির সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
দৈনিক প্রভাত টাইমস-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025