
ঘন কুয়াশা ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সম্ভাব্য আবহাওয়াজনিত ঝুঁকি বিবেচনায় কয়েকটি অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) এনসিএমের প্রকাশিত পূর্বাভাসে এসব সতর্কতার কথা জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য এলাকায় কুয়াশার আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে।
এ ছাড়া নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া কেন্দ্র।
সৌদি আরবের আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় রেড অ্যালার্ট গুরুতর আবহাওয়াজনিত ঝুঁকির সংকেত। অন্যদিকে অরেঞ্জ অ্যালার্ট সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার বিষয়ে আগাম সতর্কতা নির্দেশ করে।
ঘন কুয়াশায় সড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে। অন্যদিকে বজ্রবৃষ্টির সময় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই সতর্কতাপ্রাপ্ত এলাকার বাসিন্দা ও যাত্রীদের আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025