
নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের কৃতিসন্তান এবং বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থানরত প্রবাসী রাব্বি আফ্রাদ দেশবাসীসহ এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও আনন্দের বার্তা নিয়ে আসে।
তিনি মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নসহ নরসিংদী জেলার সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।
Post Views: 15