ঢাকাFriday , 30 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Link Copied!

শাহিনুর আক্তার(নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার বেলাব উপজেলার ঐতিহ্যবাহী হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া,  সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ) সকাল ১০ টায়  উপজেলার বাজনাব ইউনিয়নে অবস্থিত হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের  প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র  শিক্ষক মো:আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আলহাজ্ব আলফাজ উদ্দীন আহাম্মদ এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা  উম্মে হাফছা নাদিয়া,
এসময় উপস্থিত ছিলেন হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কামাল হোসেন,
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: ফায়েজ উদ্দীন আহাম্মদ, হাড়িসাংগান সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নাসির আফ্রাদ,হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ: মজিদ আফ্রাদ,দুদুকের সাবেক পরিচালক আবু মো:আরিফ সিদ্দিকী,অবসরপ্রাপ্ত কর্মকর্তা অহিদুজ্জামান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য  মাসুদ রানা শেখ,বিজিবি ফারুক আহমেদ, সাইদ মাষ্টার, জাহাঙ্গীর মেম্বার, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা  বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।