ঢাকাSaturday , 31 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাতপাখা’র প্রার্থীর কাফনের কাপড় দিয়ে পোস্ট নানান আলোচনা সমালোচনা

Link Copied!

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠি -২ (ঝালকাঠী সদর – নলছিটি) আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনিত প্রার্থী ডা:সিরাজুল ইসলাম সিরাজীর কাফনের কাপড় দিয়ে ফেইসবুক পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। তিনি তার ভেরিফাই ফেসবুক আইডিতে ৩১ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে ভোটাধিকার হরন প্রতিরোধে কাফনের কাপড় এর ছবি দিয়ে পোষ্ট করার পরপরই শুরু নানান রকম আলোচনা সমালোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণ চলছে। তার পোষ্টটি হুবহু ” আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি।দাফন আমার মাদ্রাসার পাশে।আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় ক্রয় করে রাখবেন। দেখি ঝালকাঠি -২ আসনে কেমনে ভোটাধিকার হরণ করা হয়”।এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত শেয়ার হয়েছে ২৭০ টি এবং পক্ষে বিপক্ষে কমেন্টস পড়ছে ৪৮০ টি। এ বিষয়ে অনেক ভোটার মন্তব্যে বলছেন শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠান কে প্রশ্নবিদ্ধ করতে তথা উৎসব মুখর পরিবেশে বিনষ্ট করতে উসকানি দিয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে এমন পোস্ট করা হয়েছে।