
স্টাফ রিপোর্টার মো: রনজু মিয়া
ভৈরবের সামাজিক ও মানবিক অঙ্গনের পরিচিত মুখ, পদ্মা জেনারেল হাসপাতালের মার্কেটিং অফিসার কালিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন (মোস্তফা) আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ৬টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
হঠাৎ এই মৃত্যুর সংবাদে ভৈরব জুড়ে নেমে এসেছে শোকের গভীর ছায়া। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী যেন এক মুহূর্তে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
মরহুম তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় একটি ফার্মেসি পরিচালনা করে মানুষের সেবায় নিজেকে নিবেদিত রেখেছিলেন। জীবিকার পাশাপাশি তিনি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংবাদিকতা পেশায় কাজ করেছেন, যা তাকে ভৈরবের সর্বস্তরের মানুষের কাছে এক পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
Post Views: 220