ঢাকাSunday , 29 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল ৯টা থেকে ৫টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

Link Copied!

সিলেটে জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ, গাছের ডালপালা কর্তন ও উন্নয়নকাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নিজগাঁও, ছামিপুর, বকুলপুর, বেতশান্ডি, মুনশিগাঁও, মনুকূপা, ছনখারিগাঁও, আলমোগনর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বঙ্গাঁও, সালামপুর ও আশপাশের এলাকা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। এ জন্য সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।