
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদী র বেলাবোতে শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বেলাবো উপজেলা প্রশাসন এবং সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) উপলক্ষে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা জামায়াতে আমীর মোঃ জহিরুল ইসলাম,উপজেলা যুব কর্মকর্তা মোঃ ইউসুফ ভূঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, বেলাবো থানা ওসি মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, জুলাই সমন্বয়ক সাঈদী হাসান নওফেল,জুলাই কন্যা হুমাইরা আক্তার হেপী,এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি,তাছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
আরো উপতস্থি ছিলেন বেলাবো প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সমাজসেবা ও মহিলা বিষয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, শারমীন এস. মুরশিদ কর্তৃক জুলাই পুনর্জাগরণ কেন্দ্রিক মূল্যবান আলোচনা শেষে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, নারী ও শিশু নির্যাতন দূর করে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকারে সমগ্র বাংলাদেশের সকল জেলা ও উপজেলা একযোগে ভার্চুয়ালি শপথ করা হয়।
অতঃপর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলাস্থ প্রতিবন্ধীদের পরিচয়পত্র কার্ড (অভিভাবকদের) তুলে দেওয়া হয়। পরবর্তীতে, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিপোর্ট
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
Post Views: 648