
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাবো উপজেলার গ্রামীণ অর্থনীতিতে প্রাণীসম্পদ খাত বিশেষ ভূমিকা পালন করছে। এই উপজেলা পোল্ট্রি অধ্যুষিত এলাকা। এখানে দেশী ও খামার মিলিয়ে প্রায় 17 লক্ষ মুরগি লালিত পালিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জুনায়েদ ইবনে হামিদ নাঈম যোগদানের পর গত এক বছরে তার গৃহীত বিভিন্ন সেবা বান্ধব এবং উদ্ভাবনী কার্যক্রম এ অঞ্চলের প্রাণীসম্পদ খাতের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছে। উনার গৃহীত পদক্ষেপের কারণে একদিকে যেমন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সেবার মান বৃদ্ধি পেয়েছে, তেমনি উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তাদের মাঝে নিজ দক্ষতায় তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ওয়েব পোর্টাল নিয়মিত হালনগদকরণ এবং ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে বেলাবো উপজেলার প্রানিসম্পদ সেবা সমূহ সাধারণ মানুষের হাতের নাগালে এসেছে, যার সুফল পেতে শুরু করেছেন খামারি ও প্রান্তিক সেবা গ্রহীতারা। নিয়মিত টিকা প্রদান, কৃত্রিম প্রজনন, উত্থান বৈঠক, খামারি প্রশিক্ষণ সহ সকল কাজে উল্লেখযোনক সফলতা লক্ষ করা গেছে। এছাড়াও বেলাবো প্রাণীসম্পদ দপ্তর কর্তৃক তরুণ ও বিদেশ ফেরত আগ্রহী উদ্যোক্তাদের জন্য বিশেসায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দপ্তর সূত্রে জানা যায় প্রায় দেড় শতাধিক আগ্রহী ব্যক্তি এই প্রশিক্ষণ নিয়েছেন যার মধ্যে প্রায় 50 জন এরই মধ্যে সফল ভাবে খামার বা ব্যবসা পরিচালনা করছেন। মাঠ পর্যায়ে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, হরিশঙ্গান গ্রামের জনাব সফিকুল জানান, আমি বিদেশ থেকে ফিরে হতাশ ছিলাম, এমন সময় পশু হাসপাতালে যেয়ে পরিচয় হয় নাঈম স্যারের সাথে।বুনি আমাকে হাতে কলমে লেয়ার খামার করার প্রশিক্ষণ দেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। বর্তমানে আমি 3000 মুরগির খামার করছি। এবং আলহামদুলিল্লাহ সংসার নিয়ে খুব ভালো আছি। একই রকম ভাবে বাঘবেড়ের আল আমিন, রুহুল আমিন সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, তারা প্রাণীসম্পদ খাতের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এ ব্যাপারে ডাঃ নাঈম বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরও আমরা আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কাজ করার চেষ্টা করছি। সাধারণ মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেবার ব্রত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নিরাপদ প্রাণিজ আমিষের যোগান নিশ্চিত করার লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই “
বেলাবো উপজেলা দুধ, ডিম এবং মাংসের উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি। যা এলাকার চাহিদা পূরণ করে আশেপাশের জেলার যোগান নিশ্চিত করছে।
সবশেষে বলতে হয়, বেলাবো উপজেলার প্রাণীসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতি স্রোতধারা যাতে চলমান থাকে।
Post Views: 382