ঢাকাSaturday , 14 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার

Link Copied!

আল আমিন- রায়পুরা,নরসিংদী।

১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রায়পুরা থানার চরাঞ্চলের পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি এলাকায় সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এই সংবাদের প্রেক্ষিতে মামদেরকান্দি এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নুর আলম ওরফে কাবিলা, পিতা-মজিবুর রহমান খন্দকার, সাং-কাচারিকান্দি নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এবং পাঁচটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এক নলা বন্দুক), ০৭টি শর্টগানের কার্তুজ, ০১ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।
অভিযানে রায়পুরা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ শিহাব কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর ১২ ল্যান্সার্স এর একটি টিম, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি টিম এবং র‍্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাব এর একটি টিম অংশ নেয়। সাম্প্রতিক সময়ে রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতারের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, জনসাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে এবং জনমনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।