ঢাকাWednesday , 4 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতৃবৃন্দের অংশগ্রহণ

Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঙ্গলবাড়িয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈবুজ্জামান, হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট মিজানুর রহমান, বাংলাদেশ নাগরিক পার্টি-এর জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, খেলাফত মজলিস-এর সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাবেক জেলা কমান্ডার মোঃ মাহবুবুল আলম, মাওলানা আব্দুল লতিফ শেরজান, গণ অধিকার পরিষদ-এর জেলা সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মোহাম্মদুল্লাহ জামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমসহ অনেকে।
বক্তারা রমজানের শিক্ষা তুলে ধরে নৈতিকতা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। ইফতার মাহফিলে কিশোরগঞ্জ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।