
শাহিনুর আক্তার(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবোতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং এক নারী সহ আট ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টে দণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১২টা উপজেলার পাটুলী ইউনিয়নের হাড়িসাংগান এবং চর উজিলাবো ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা ও ইয়াবা সেবনে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের টানলক্ষিপুর গ্রামের মৃত আওয়াল মেম্বারের ছেলে রানা মিয়া(২২),চর উজিলাবো ইউনিয়নের চর উজিলাবো গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে মেহেদী হাসান সম্রাট(২৪) মৃত সাত্তার মিয়ার ছেলে শিপন মিয়া,বাজনাবো ইউনিয়নের হাড়িসাংগান গ্রামের সুলতান মিয়ার ছেলে পারভেজ মিয়া(১৯),জিন্নাত আলীর ছেলে অলি উল্লাহ(১৯),শরিয়ত উল্লার ছেলে সাইফুল ইসলাম(১৯),বাজনাবো গ্রামের রোস্তম আলীর ছেলে শামীম মিয়া(৩২) এবং রোস্তম আলীর মেয়ে রোমা আক্তার(৪০)।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া,সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ এবং থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ। তাৎক্ষণিক পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তের কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের যন্ত্র এবং বেশ কিছু তামাক পাতা জব্দ করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়েছে।
পরবর্তীতে সাজা পরোয়ানামূলে তাঁকে জেল হাজতে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয় । অভিযানে বেলাবো থানা পুলিশের একটি চৌকশ দল ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, মোবাইল কোর্টে তাদের মাদক সেবন অভিযোগে ৮ জনকে অর্থ দন্ড ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যারা মাদক সেবন করবে এবং যারা বিক্রি করবে তাদের কাউকে ছাড় দেওযা হবে না।
স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
Post Views: 13