
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা বিন্নাবাইদ ইউনিয়নের চেয়াম্যান সুলতানা রাজিয়া স্বপ্না বিন্নাবাইদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সুলতানা রাজিয়া স্বপ্না ইনিয়নের সকল মানুষকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
Post Views: 9