
মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে ৭ বছর শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে একটি মামলা রুজু করে যৌন নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবার। মামলার পরিপেক্ষিতে শনিবার রাত ১ টার উপজেলার হাজরাপুর গ্রামের ভাড়া বাসা থেকে কৃষ্ণপদ বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাপুর গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন কৃষ্ণপদ বিশ্বাস। তিনি মাগুরা সদর উপজেলার আড়পাড়া মধ্যপাড়া গ্রামের পূর্ণচরন বিশ্বাসের ছেলে। গত ৪ মার্চ বুধবার বিকেল ৫ টার দিকে প্রতিবেশি ৭ বছরের শিশুকে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে যায় লম্পট কৃষ্ণপদ। এ সময় শিশুটির স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে পুরুষাঙ্গ শিশুটির মুখের মধ্যে প্রবেশ করে যৌনকর্ম সম্পাদন করে। শিশুটির দাদী শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণপদ তার ঘর থেকে শিশুটিকে বের দেয়। এবং শিশুটিকে কাউকে কোন কিছু না বলতে ভয়ভীতি দেখায়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, শিশু যৌন নির্যাতনের অভিযোগে কৃষ্ণপদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাহফুজার রহমান
শ্রীপুর, মাগুরা
০১৭৫০০৬৪২০৩
০৭/০৩/২০২৬
Post Views: 10