ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ-উল-ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিবুর রহমান সিদ্দিকীর শুভেচ্ছা বার্তা

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিবুর রহমান সিদ্দিকী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই সবার কামনা। সেই সাথে তিনি বেলাবো উপজেলার কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।