
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিঊিঃ
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখার উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী হাটে তিন শতাধিক অটোরিকশা, ভ্যান চালক, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে চাপানীহাট জিরো পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ঘুরে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে রোজাদার অটোরিকশা, ভ্যান চালাক, দিনমজুর, শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন নেতাকর্মীরা।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি —ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি — সহ ছাত্র শিবিরের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এতে এলাকার অসহায় ও দুস্থ মানুষ উপকৃত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Post Views: 12