
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সকলের মাঝে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে উঠুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আসুন আমরা সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করি এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করি।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
Post Views: 86