ঢাকাThursday , 30 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবোতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল)রাত সাড়ে ৮ টার দিকে স্বামীর বিরুদ্ধে বেলাবো ও শিবপুর থানায় অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

নির্যাতনের অভিযোগ তোলা ওই নারীর নাম নাহিদা আক্তার। ১৯ বছর বয়সী নাহিদা আক্তার বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

অভিযুক্ত স্বামীর নাম ইব্রাহীম হোসেন নাহিদ(২৭)। অভিযুক্ত নাহিদ শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামের মোঃ নাসির উদ্দীনের ছেলে।

অভিযোগের বরাতে তিনি বলেন, বিগত চার বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাহিদ যৌতুক দাবি করে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর নজরুল ইসলাম মেয়ের স্বামী নাহিদকে নগদ টাকাসহ, স্বর্ণালংকার যৌতুক দেন।

তবে এরপর আরও যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন নাহিদ। আর যৌতুক দেয়া হবে না জানালে মারধর করতেন তিনি। কয়েক দিন আগেও স্ত্রীকে মারধর করা হয়।

গতকাল শ্বাশুড়ি মেয়ে ও মেয়ের বাচ্চা দেখতে গেলে নাহিদ অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায় তার শরীরে আঘাত করে। বিষয়টি শুনে মেয়ের বাবা নজরুল ইসলাম সেখানে গেলে তার উপর ও হামলা করে। উপায়ন্ত না দেখে নজরুল ইসলাম জাতীয় জরুরি সেবা নাম্বারে থানায় ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন। এবং তাদেরকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।

গৃহবধূ নাহিদা বলেন, আমার ৫ মাস বয়সের একটা বাচ্চা রয়েছে।আমি চেয়েছিলাম স্বামীর সংসারে থাকার জন্য। কিন্তু আমার স্বামী নেশা করে, এবং প্রতিনিয়ত আমার উপর অমানবিক নির্যাতন করে যৌতুকের জন্য। শুধু আমার স্বামী নয় তার বাবা, মা, ভাই, বোন সহ আমাকে মারধর করে। নানা ভাবে আমাকে নির্যাতন করে। আমি সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে আমি বেলাবো ও শিবপুর থানায় লিখিত অভিযোগ করেছি ।

বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন,অভিযোগ ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।