
আল আমিন- রায়পুরা,নরসিংদী।
নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে আখলাকুর রহমান সজীবকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। রায়পুরা উপজেলার পূর্বাঞ্চলের কৃতি সন্তান আখলাকুর রহমান সজীব দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রাখায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আখলাকুর রহমান সজীব তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে এই দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নরসিংদী জেলা ছাত্রদলকে সুসংগঠিত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এদিকে আখলাকুর রহমান সজীব যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা ও রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূল পর্যায়ের কর্মীদের আশা, তার নেতৃত্বে জেলা ছাত্রদল আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে।
Post Views: 27