ঢাকাThursday , 23 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক-যাত্রীরা

Link Copied!

কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার মোঃ সনজু মিয়া।

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এর ফলে বিভিন্ন গ্যাস পাম্পে মাইলের পর মাইল দীর্ঘ লাইনে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না সিএনজি, , মাইক্রোবাস ও অন্যান্য গ্যাসচালিত যানবাহনের চালকরা।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে তাদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।
গ্যাস সংকটের কারণে অনেক গাড়ি চালক ট্রিপ বাতিল করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের দৈনিক আয় কমে যাচ্ছে এবং সাধারণ যাত্রীরাও পরিবহন সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করে গ্যাস সরবরাহ পুনরায় চালু করবে, যাতে চালক ও সাধারণ মানুষের দুর্ভোগের অবসান হয়।