ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আউলিয়াপুরের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আরিফ মুসল্লীর গণসংযোগ, চাইলেন দোয়া ও সমর্থন

admin
October 23, 2026 2:03 pm
Link Copied!

  • পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আরিফ মুসল্লী গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় তিনি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে আরিফ মুসল্লী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আরিফ মুসল্লী আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাত্তার মুসল্লীর ছোট ভাই এবং মোহাম্মদ রফিক মুসল্লীর ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।

গণসংযোগকালে আরিফ মুসল্লী বলেন, “আমি নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। বিশেষ করে গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো হবে আমার অন্যতম লক্ষ্য। মানুষের বিপদে-আপদে পাশে থাকতে চাই এবং এলাকার উন্নয়নে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে এলাকার মানুষের সেবা করার সুযোগ কাজে লাগাতে চান। ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের সমস্যা সমাধানে যথাসাধ্য ভূমিকা রাখারও প্রতিশ্রুতি দেন তিনি।

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের মতামত ও প্রত্যাশা জানার চেষ্টা করছেন বলে জানান এই মেম্বার পদপ্রার্থী।

গণসংযোগের সময় তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। নির্বাচনে সুযোগ পেলে জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান মোহাম্মদ আরিফ মুসল্লী।