ঢাকাMonday , 16 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে আনা ভারতীয় ঘোড়াসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।

রোববার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ তাহিরপুর উপজেলার তিনটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বালিয়াঘাট, চানপুর ও লাউড়েরগড় সীমান্ত এলাকায় পৃথক টহল পরিচালনা করা হয়। অভিযানকালে বালিয়াঘাট বিওপির টহল দল ভারত থেকে চোরাই পথে আনা কয়লা, চানপুর বিওপি একটি ভারতীয় ঘোড়া এবং লাউড়েরগড় বিওপি আমদানি নিষিদ্ধ জিরাসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় ও বাংলাদেশি চোরাই পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ জেলা শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।