ঢাকাTuesday , 17 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

Link Copied!

অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সার্ভার জটিলতা ও অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারায় করদাতাদের এ সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভার জটিলতা দেখা দেয়। এতে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন।

এ পরিস্থিতিতে করদাতাদের ভোগান্তি ও অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের এ সিদ্ধান্তের ফলে সার্ভার সমস্যার কারণে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।