ঢাকাSaturday , 28 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ম্যানুয়াল গিয়ারবক্সে ফিরল Golf GTI! ৩২৫ পিএসের ইঞ্জিন তৈরি হবে ১,৯৭৬টি

Link Copied!

ভক্সওয়াগনের প্রথম গলফ জিটিআই বাজারে এসেছিল ১৯৭৬ সালে। সেই ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করতেই নতুন বিশেষ সংস্করণটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। জার্মানির এসেন মোটর শোতে ২৭ নভেম্বর গাড়িটির বিশ্ব আত্মপ্রকাশ হয়। উৎপাদন হবে মাত্র ১ হাজার ৯৭৬টি। প্রতিটি গাড়ির ভেতরে ‘ওয়ান অব ১৯৭৬’ লেখা বিশেষ ফলক থাকবে।

গাড়িটিতে রয়েছে ২.০ লিটারের চার সিলিন্ডার টার্বো-পেট্রোল ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৩২৫ পিএস শক্তি এবং ৩৮০ নিউটনমিটার টর্ক উৎপন্ন করে। ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে ইঞ্জিনের শক্তি সামনের চাকায় পৌঁছাবে। ভক্সওয়াগনের বর্তমান গলফ জিটিআই মডেলগুলোর মধ্যে এটিই একমাত্র সংস্করণ, যাতে ম্যানুয়াল গিয়ারবক্স রাখা হয়েছে। শক্তির দিক থেকে এটি গলফ জিটিআই এডিশন ৫০-এর সমান।

গাড়িটির চালানোর অভিজ্ঞতা উন্নত করতে রয়েছে অ্যাডাপটিভ চ্যাসিস কন্ট্রোল, প্রগ্রেসিভ স্টিয়ারিং এবং ইলেকট্রনিক নিয়ন্ত্রিত সামনের ডিফারেনশিয়াল লক। সাধারণ গলফ জিটিআইয়ের তুলনায় এর সাসপেনশন ও চ্যাসিসে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বাইরে থেকে গাড়িটিকে আলাদা করে চেনার জন্য সামনের স্প্লিটারে লাল রঙের রেখা, ‘জিটিআই ১৯৭৬’ লেখা, গাঢ় রঙের ব্যাজ এবং ১৯ ইঞ্চির কুইন্সটাউন অ্যালয় চাকা দেওয়া হয়েছে।

ভেতরের অংশেও রয়েছে পুরোনো গলফ জিটিআইয়ের প্রতি শ্রদ্ধার ছাপ। গলফ বলের আকৃতির গিয়ার নব, লাল সিটবেল্ট, জিটিআই স্পোর্টস সিট, লাল অ্যাক্সিলারেটর প্যাডেল এবং কার্বন-ফিনিশ ড্যাশবোর্ড ইনসার্ট রাখা হয়েছে। এসব বৈশিষ্ট্য গাড়িটিকে সাধারণ সংস্করণ থেকে আলাদা করেছে।

ক্রেতাদের জন্য ঐচ্ছিক জিটিআই পারফরম্যান্স প্যাকেজও থাকছে। এতে পাওয়া যাবে ১৯ ইঞ্চির হালকা ফোর্জড চাকা, টাইটানিয়াম টেইলপাইপযুক্ত হালকা এক্সজস্ট সিস্টেম এবং উন্নত পারফরম্যান্স চ্যাসিস। ফলে গাড়িটির চালানোর সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ থাকছে।

ভক্সওয়াগনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে জার্মানির উলফসবার্গ কারখানায় গাড়িটির উৎপাদন শুরু হবে। একই বছরের প্রথম প্রান্তিকে ইউরোপের বাজারে বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো গাড়িটির আনুষ্ঠানিক বিক্রয়মূল্য ঘোষণা করা হয়নি। ভারত বা বাংলাদেশের বাজারে এটি আনার বিষয়েও কোনো নিশ্চিত তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।