প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:৩৭ পি.এম
Food for the Hungry উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনাপাতাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ উদযাপন

উখিয়া প্রতিনিধি: রেজাউল করিম
কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পাতাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Food for the Hungry-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া ডিগ্রি কলেজ-এর অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জনাব এনামুল হক, সরওয়ার কামাল বাদশাহ, ছাত্রনেতা আতাউল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা রাসেল মিয়া, লাদেন স্যার, ছৈয়দ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বপ্নকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, সচেতনতা ও শিক্ষা হলো বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। পরিবার ও সমাজকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।
সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউসুফ, বাইজিদ ও টিনা। তারা জানান, স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস তৈরি ও অধিকার সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে। তারা শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সচেতন করে তুলবে এবং সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025