ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে বেশি ফেল, কারণ খুঁজতে তদন্তে শিক্ষা মন্ত্রণালয়

Link Copied!

এইচএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার ফলাফলে এমন পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ উদঘাটন এবং শিক্ষার মান মূল্যায়নে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, বিপুলসংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার সুনির্দিষ্ট কারণ উদঘাটন এবং শিক্ষার মান মূল্যায়নে কোনো ত্রুটি ছিল কি না, তা পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে।

মন্ত্রী আরও বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার পরীক্ষা ব্যবস্থায় যথাযথ নজরদারি এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে পাসের হার কিছুটা কমেছে।

এ পরিস্থিতিকে ফল বিপর্যয় হিসেবে না দেখে মূলত ‘বাস্তবসম্মত মূল্যায়ন’ হিসেবে দেখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম