২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের টাকা জমা দিতে পারবেন।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ২৩ ও ২৪ নভেম্বর সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের টাকা জমা দেওয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

