ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে: নাসির

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। অতীতে সাদিক কায়েমের সঙ্গে ছাত্রলীগের সম্পর্ক ছিল বলে দাবি করে তিনি এ আশঙ্কার কথা জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাঁর দাবি, ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের মিছিলে সাদিক কায়েমকে দেখা গেছে।

নাসির বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে।’

সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ছাত্রদলের এই নেতা আরও বলেন, তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। সাদিক কায়েমের বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি।

নাসির উদ্দীন নাসির বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে বলেও জানান এই নেতা। সূত্র: আরটিভি