ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কেউ অনাহারে থাকবে না’, ওএমএস নিয়ে খাদ্যমন্ত্রীর নতুন ঘোষণা

Link Copied!

অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে এবং দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) পয়েন্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ যাতে আরও বেশি করে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য নতুন করে পাঁচটি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্য পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই ওএমএস বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।

আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় বর্তমানে কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরবর্তী সময়ে এসব পরিকল্পনার বিস্তারিত জানানো হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।