ঢাকাMonday , 23 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

Link Copied!

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর। খাতা চ্যালেঞ্জ করে আবেদন করা এসব পরীক্ষার্থীর ফল পুনরায় যাচাই-বাছাই শেষে পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল থেকে এ তথ্য জানা গেছে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের পর বিপুলসংখ্যক পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করে শিক্ষা বোর্ডগুলো। সেই প্রক্রিয়া শেষে প্রকাশিত ফলে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম