ঢাকাSaturday , 21 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু।

Link Copied!

 

মোঃ মাহাবুবুর রহমান।ঝিনাইদহ(কালীগঞ্জ)থেকে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তৌকির আহমেদ হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তৌকিরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌকির আহমেদ তার পরিচিত মহলে একজন ভদ্র, শান্ত ও বিনয়ী যুবক হিসেবে পরিচিত ছিলেন। অকাল এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।