ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের সব বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে যে নির্দেশ দিল বোর্ড

Link Copied!

দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করতে হবে।

তবে বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া এ আদেশ ২০০৯ সালের প্রবিধানমালার শুধু প্রবিধি-৪-এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের আগের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে বলেও আদেশে জানানো হয়েছে।