ঢাকাThursday , 19 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউনের বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অবস্থান

Link Copied!

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের একাংশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচি নোবিপ্রবির শিক্ষার্থীসহ দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। সংগঠনটির যেকোনো অপতৎপরতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা মোকাবিলায় তাঁরা ক্যাম্পাসের শান্তিনিকেতন, প্রশান্তি পার্ক, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদপ্রত্যাশী সাখাওয়াত সায়েম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির নামে জনজীবন অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো নৈরাজ্য, ভয়ভীতি কিংবা সহিংসতার রাজনীতি দেখতে চায় না। ছাত্রসমাজ নিরাপদ ক্যাম্পাস, সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলের অধিকার এবং দেশবাসী শান্তি ও গণতন্ত্র চায়। কোনো রাজনৈতিক দলের কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হতে পারে না।

সাখাওয়াত সায়েম আরও বলেন, সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জনদুর্ভোগের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধ। তাঁদের অবস্থান নৈরাজ্যের পরিবর্তে শান্তি, প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার এবং স্বৈরাচারের পরিবর্তে গণতন্ত্রের পক্ষে। জনগণের প্রতিপক্ষ হয়ে কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, নোবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সবসময় সোচ্চার থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যেই এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে নোবিপ্রবি ছাত্রদল।